ফের বিয়ে করলেন বহুল আলোচিত ও সমালোচিত তনি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মাস আগে

বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি! স্বামী মো. সিদ্দিককে জন্মদিনে জানালেন ভালোবাসা দেশের বহুল আলোচিত ও সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ে করেছেন। তাঁর স্বামীর নাম মো. সিদ্দিক

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে স্বামীর জন্মদিন উপলক্ষে তনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন,
জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।

অন্যদিকে, স্বামী সিদ্দিকও নিজের ফেসবুকে স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লেখেন,
আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তাঁর প্রয়াত স্বামীর বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

ফেসবুক লাইভে এলে নানা সময়ে ট্রল ও বিতর্কের শিকারও হয়েছেন এই নারী উদ্যোক্তা।

📸 ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

  • #দেশএডিশন
  • error: Content is protected !!