ফ্যামিলি কার্ড’ সম্পূর্ণ ভুয়া : ডা. তাহের

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

তথাকথিত ‘ফ্যামিলি কার্ড’ সম্পূর্ণ ভুয়া —এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে যেমন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা ভোটকেন্দ্র দখল করতে আসার চিন্তা করছে, তাদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন ঘর থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ১২ তারিখ দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে। জনগণের সমর্থনে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
error: Content is protected !!