বড় অঙ্কে বাড়ল এলপিজির দাম, নতুন চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিজস্ব প্রতিবেদক | দেশ এডিশন:
প্রকাশ: ১ ঘন্টা আগে

ভোক্তা পর্যায়ে এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিইআরসি এ সংক্রান্ত নতুন মূল্য তালিকা প্রকাশ করে।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। নতুন মূল্য অনুযায়ী এখন এই সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে ১ হাজার ৭২৮ টাকা।

বিইআরসি ঘোষিত নতুন দামে অন্যান্য সিলিন্ডারের মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে—

৫.৫ কেজি: ৭৯২ টাকা
১২.৫ কেজি: ১,৮০১ টাকা
১৫ কেজি: ২,১৬১ টাকা
১৬ কেজি: ২,৩০৫ টাকা
১৮ কেজি: ২,৫৯৩ টাকা
২০ কেজি: ২,৮৮১ টাকা

এছাড়া—

২২ কেজি: ৩,১৬৯ টাকা
২৫ কেজি: ৩,৬০১ টাকা
৩০ কেজি: ৪,৩২১ টাকা
৩৩ কেজি: ৪,৭৫৩ টাকা
৩৫ কেজি: ৫,০৪১ টাকা
৪৫ কেজি: ৬,৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামার সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি।

error: Content is protected !!