বদরগঞ্জের ম -দ্য -পা -নে ২ জন নি*/ হত

মাহবুবার রহমান, বদরগঞ্জ উপজেলা
প্রকাশ: ১ মাস আগে

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নেশাজাতীয় দ্রব্য সেবনের পর দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতের দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আলমগীর হোসেন (৩৯), পিতা—আমিরুল ইসলাম (বাড়ি: পূর্ব শিবপুর) এবং সোহেল মিয়া (৩১), পিতা—মৃত রফিকুল ইসলাম। পুলিশ জানায়, দুজনই দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত মাত্রায় একটি নেশাজাতীয় দ্রব্য সেবনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার রাত ১০টার দিকে আলমগীর হোসেনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন রাত আনুমানিক ১২টার দিকে সোহেল মিয়া নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান।

এ ঘটনায় পুলিশ জয়নুল আবেদিন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি কিসামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

খবর পেয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার উৎস ও সরবরাহ চক্র শনাক্তে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই এলাকায় নেশাজাতীয় দ্রব্য সেবনের পর পরপর দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

error: Content is protected !!