বন্ধুত্বের বন্ধনে জয়পুরহাটে ঈদ পুনর্মিলনী

আবু জাফর | দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

জয়পুরহাট জেলার এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে জয়পুরহাটের দি ফ্রেন্ডস আইসল্যান্ড রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রথম পর্বে অংশগ্রহণকারীদের পরিবেশনায় কৌতুক, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

দুপুরে মধ্যাহ্নভোজের পর আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নিয়ে পুরনো স্মৃতিচারণ করেন এবং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশ এডিশনের উপজেলা করেসপন্ডেন্ট আবু জাফরসহ ব্যাচের অনেক সদস্য উপস্থিত ছিলেন।

error: Content is protected !!