বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর: ৬০ মনোনয়নপ্রত্যাশী ঢাকায়, গুলশানে বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

বরিশালের ২০ নির্বাচনি এলাকার বিএনপির ৬০ মনোনয়নপ্রত্যাশীকে ঢাকায় ডাকা হয়েছে। দলীয়ভাবে সরাসরি আলোচনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বিকাল ৪টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বৈঠক। ধারণা করা হচ্ছে, বৈঠকের পর চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া শুরু হবে। চলতি মাসের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দক্ষিণাঞ্চলের প্রার্থীরা এই সংকেত পাবেন।

তবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থীরা মনোনয়ন নিয়ে জটিলতা ও স্থানীয় এক নেতার অনড় অবস্থানের কারণে বৈঠকে ডাক পাননি। এ ব্যাপারে সরাসরি সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড।

বরিশালের ২১ নির্বাচনি এলাকায় প্রায় চূড়ান্ত অবস্থায় আছে মনোনয়ন প্রক্রিয়া, যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মধ্যভাগ পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়, যেখানে ৫শ’র বেশি প্রার্থীর মধ্যে মাত্র ৫৩ জনকে ডাক দেওয়া হয়।

দলের কেন্দ্রীয় এক নেতা যুগান্তরকে জানিয়েছেন, এবার মনোনয়ন প্রক্রিয়া সরাসরি মনিটরিং করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনি এলাকার মাঠপর্যায়ের রিপোর্ট ও সাংগঠনিক টিমের তথ্য মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। ফলে শুধুমাত্র জনপ্রিয়তা বা হাই প্রোফাইল নেতাদের পেছনে ছুটে কোনো প্রার্থী লাভবান হবে না।

বৈঠকে উপস্থিত হওয়ার জন্য মনোনয়নপ্রত্যাশীদের ৩টার মধ্যে পৌঁছাতে বলা হয়েছে, গুলশান অফিস থেকে ১ কিলোমিটার দূরে গাড়ি রেখে বাকি পথ হেঁটে বা অন্য বাহনে যেতে হবে, যাতে অফিস এলাকা যানজটমুক্ত থাকে।

ডাকা হওয়া প্রার্থীদের তালিকা:

  • বরিশাল-১: জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, অ্যাড. কামরুল ইসলাম সজল

  • বরিশাল-২: সরফুদ্দিন সান্টু, কাজী দুলাল হোসেন, রওনাকুল ইসলাম টিপু, সাইফ মাহমুদ জুয়েল

  • বরিশাল-৪: রাজীব আহসান, মেসবাহউদ্দিন ফরহাদ, অ্যাড. হেলালউদ্দিন, আব্দুল খালেক হাওলাদার

  • বরিশাল-৫: মজিবর রহমান সরোয়ার, আবু নাসের রহমতউল্লাহ, এবায়েদুল হক চাঁন, মনিরুজ্জামান ফারুক

  • বরিশাল-৬: আবুল হোসেন খান, নজরুল ইসলাম খান

  • ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল, গোলাম আজম সৈকত

  • ঝালকাঠি-২: মাহবুবুল হক নান্নু, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, অ্যাড. শাহাদাৎ হোসেন, ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া

  • পিরোজপুর-১: নজরুল ইসলাম খান, অধ্যক্ষ আলমগীর হোসেন, সাইদুল ইসলাম কিসমত, এলিজা জামান

  • পিরোজপুর-২: মাহমুদ হোসাইন ভিপি মাহমুদ, ফখরুল আলম, সুমন মঞ্জুর, আহসান কবির, আল বিরুনী সৈকত

  • পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল, কর্নেল (অব.) শাহজাহান মিলন, হুমায়ুন কবির, এআরএম মামুন

  • বরগুনা-১: নজরুল ইসলাম মোল্লা, মতিউর রহমান তালুকদার, ফিরোজ উজ জামান মামুন, ফারুক মোল্লা

  • বরগুনা-২: নুরুল ইসলাম মনি

  • ভোলা-১: গোলাম নবী আলমগীর, হায়দার আলী লেনিন, রাইসুল ইসলাম, শফিউর রহমান কিরন

  • ভোলা-২: হাফিজ ইব্রাহিম, শহিদুল্লাহ তালুকদার

  • ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন

  • ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন, নাজিমউদ্দিন আলম

  • পটুয়াখালী-১: স্নেহাংশু সরকার কুট্টি, আলতাফ হোসেন চৌধুরী

  • পটুয়াখালী-২: মুনির হোসেন, শহিদুল আলম তালুকদার, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার

  • পটুয়াখালী-৩: হাসান মামুন

  • পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ, মনিরুজ্জামান মনির

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, “এ বৈঠক একটি সাংগঠনিক প্রক্রিয়া। দলের লক্ষ্য হলো প্রতিটি আসনে যোগ্য নেতা নির্বাচন করা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করা।”

error: Content is protected !!