বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দু র্ঘ ট না, আ হ ত একাধিক

দেশ এডিশন ডেস্ক | বরিশাল:
প্রকাশ: ১০ minutes ago

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া রেইন্টিতলা এলাকায় বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এই মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই

error: Content is protected !!