বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে আইনগত কোন বাঁধা নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে আর কোনো আইনগত বাধা নেই। তফসিল অনুযায়ী, আগামীকাল ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন।

সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, সেটি স্থগিতই থাকছে। ফলে নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনি জটিলতা রইল না।

এছাড়া অনিয়মের অভিযোগে ভোটাধিকার হারানো ১৫টি ক্লাবের ভোটাধিকারও ফিরেছে। হাইকোর্টের দেওয়া রুলের ওপর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত স্থগিতাদেশ দিয়েছেন, ফলে ক্লাবগুলো এখন নির্বাচনে অংশ নিতে পারবে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট দায়ের করে অভিযোগ করেন, উল্লিখিত ১৫টি ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা রাখে না। রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট ওই ক্লাবগুলোকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছিল।

তবে সর্বশেষ আদালতের নির্দেশে সব বাধা কাটিয়ে, তফসিল অনুযায়ীই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল প্রত্যাশিত নির্বাচন।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!