টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. ফাতেমা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম নুরু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপি-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। দৌড়, লাফসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
দিনব্যাপী আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।