বাজারে ফের ইলিশের আকাল, কেজিতে বেড়েছে ৫০০ টাকা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

ইলিশ মাছ জেলেদের হাত থেকে ভোক্তার কাছে পৌঁছাতে পৌঁছাতে কয়েকবার হাতবদল হয়, আর তাতেই অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে দাম। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, নদী ও সাগর থেকে জেলেদের ধরা ইলিশ অন্তত চার থেকে ছয়বার হাতবদল হয়। প্রতিবারই গড়ে ৬০ শতাংশ পর্যন্ত দাম বেড়ে যায়।

জেলেদের অভিযোগ, তারা যে দামে মাছ বিক্রি করেন, সেই তুলনায় পাইকার ও খুচরা পর্যায়ে দাম বেড়ে যায় কয়েকগুণ। ফলে একদিকে যেমন ভোক্তাদের পকেটে চাপ পড়ছে, অন্যদিকে জেলেরা তাদের পরিশ্রমের ন্যায্য দাম পাচ্ছেন না।

মৎস্যবিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণে আনতে না পারলে ইলিশের বাজারে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব নয়। সরকারের নজরদারি ও সুষ্ঠু বাজারব্যবস্থাপনার মাধ্যমে এই পরিস্থিতির উন্নতি সম্ভব বলে তারা মত দিয়েছেন।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!