রাষ্ট্রীয় অর্থ ব্যবহারে সততার প্রতিশ্রুতি: ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি খালিদুজ্জামান।

মাওলানা মোঃ আল ইমরান, চরফ্যাশন প্রতিনিধি | দেশ এডিশন
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ভোলার চরফ্যাশনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর কেন্দ্রীয় সভাপতি এস এম খালেদুজ্জামান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাষ্ট্রীয় বাজেটের একটি টাকাও দুর্নীতির মাধ্যমে অপচয় হবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা সরকারি টিভি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী প্রচারণা জনসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে খালেদুজ্জামান দাবি করেন, জামায়াতে ইসলামী একটি ন্যায়নিষ্ঠ ও আদর্শভিত্তিক ইসলামী রাজনৈতিক সংগঠন। দলটি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সুশাসন নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন—

  • ০–৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা

  • ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

  • সমাজের মা-বোন, শিশু ও বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ

সভায় তিনি বলেন, “ক্ষমতায় গেলে আমরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবো, যাতে কেউ চিকিৎসা ও খাদ্যের অভাবে কষ্ট না পায়।”

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় আয়োজকরা।

error: Content is protected !!