বান্দরবানে গ্রাউসের উদ্যোগে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

মুশফিকুর রহমান সোহেল | বান্দরবান:
প্রকাশ: ২ দিন আগে

বান্দরবান জেলা শহরে সদর এপি গ্রাউসের উদ্যোগে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন গ্রাউসের প্রজেক্ট ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজ সোনিয়া আফরোজ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার আশিষ হালদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় গ্রাউসের ফিল্ড অফিসার, পাশা চাইল্ড ফোরাম, ইয়ুথ ফোরাম ও ইম্প্যাক্ট প্লাসের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমটি বান্দরবান বাস স্টেশন এলাকা থেকে শুরু হয়ে ট্রাফিক মোড় পর্যন্ত পরিচালিত হয়।
জানা যায়, সদর এপি গ্রাউসের বাস্তবায়নে আয়োজিত এ পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এছাড়াও বান্দরবান পৌরসভার পরিচ্ছন্নতা টিম ও বান্দরবান বিডি ক্লিনের সদস্যরাও এতে অংশ নেন।
আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শহরকে পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে পৌরবাসীরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রশংসা করেছেন।

error: Content is protected !!