বান্দরবানের নবাগত জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু মার্মা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, জেলা মহিলা দলের সভানেত্রী কাজী নিরুতাজ বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে বিএনপির নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জানান। একই সঙ্গে জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বান্দরবানের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন।