বার কাউন্সিল সনদসহ ফজলুর রহমানকে হাজিরার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা (বর্তমানে দায়িত্ব স্থগিত) অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে তলব করেছে। আগামী ৮ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের অভিযোগ শুনে এই নির্দেশ দেন। প্রসিকিউশন পক্ষ জানায়, ওইদিন ফজলুর রহমানকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তার শিক্ষাগত যোগ্যতা ও বাংলাদেশ বার কাউন্সিলের সনদ প্রদর্শন করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ট্রাইব্যুনাল নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গত ২৬ নভেম্বর প্রসিকিউশন তার বিরুদ্ধে আবেদন দাখিল করে।

error: Content is protected !!