দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে দলটি।
শুক্রবার (৭ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের কারণে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদ-এর প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও নীতিমালা বাস্তবায়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: দলীয় সংবাদ বিজ্ঞপ্তি | দেশ এডিশন