রবিবার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম-এর ওপর হামলা, নির্যাতন ও মোবাইল ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ; তাই সাংবাদিকদের ওপর এমন হামলা জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেওয়ার শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এনসিপি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানায়।
সূত্র: দেশ এডিশন / এনসিপি সংবাদ বিজ্ঞপ্তি