বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে: তারেক রহমান

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,

“রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে— সেই প্রতিভাকে বিকশিত করতে হবে।”

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন,

“রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে। পুরো শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির যুগে আমাদের তরুণ প্রজন্ম নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।”

তিনি আরও বলেন, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ করা, যাতে বাংলাদেশ ভবিষ্যতে আত্মনির্ভরশীল ও জ্ঞানভিত্তিক সমাজে পরিণত হতে পারে।

অনুষ্ঠানে স্কুল ও মাদরাসার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

স্থান: পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
তারিখ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

error: Content is protected !!