বিএনপি নেতা আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত ঘোষণা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ২১ minutes ago

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী–এর নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, আপিল বিভাগের দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীর ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।

নির্দেশনা অনুযায়ী, আসলাম চৌধুরীর প্রাপ্ত ভোটের হিসাব আপাতত প্রকাশ করা হবে না। তবে একই আসনের অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট যথারীতি ঘোষণা করা হবে। জানা গেছে, আসনটিতে আসলাম চৌধধুরী বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। ঋণখেলাপির মামলাকে কেন্দ্র করে এ আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিতই থাকবে।

দেশ এডিশন পরিস্থিতির ওপর নজর রাখছে। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।

error: Content is protected !!