বিজয় দিবসে মোদির পোস্টে বাংলাদেশের উল্লেখ নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

বিজয় দিবস উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্ট করেছেন। তবে তাঁর পোস্টে একবারও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি।

মোদির পোস্টে বলা হয়েছে, “বিজয় দিবসে, আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল এবং নিস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।”

এর আগে, ভারতের সেনাবাহিনীও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, “বিজয় দিবস শুধুমাত্র কোনো একটি তারিখ নয়— এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের একটি প্রতীক।”

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের উল্লেখ না থাকায় আলোচনার সৃষ্টি হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ইঙ্গিত বহন করছে।

error: Content is protected !!