ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপুর বিশ্বাস বর্তমানে অভিনয়ের পাশাপাশি ফটোশুট ও বিভিন্ন ইভেন্টে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি একটি ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ব্যক্তিজীবনের এক আক্ষেপের কথা জানালেন তিনি।
আলোচনায় হাসতে হাসতেই অপু বিশ্বাস বলেন,
“আমার বিয়ের সময় এমন কিছু জিনিস ছিল না—খাটও ছিল না, সোফাও ছিল না। সেই সময়ের স্মৃতি আজও মনে পড়ে। এটা আমার জীবনের ছোট একটা আক্ষেপ।”
অপুর বিশ্বাস আরও বলেন, “তারপরও জীবনে অনেক কিছু পেয়েছি, তবে সেই সময়ের অভাব আজও মনে পড়ে।”
অভিনয়ের পাশাপাশি ব্যবসা, ফটোশুট ও সামাজিক কাজে সক্রিয় অপু বিশ্বাস জানান, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ তার জন্য এক নতুন চ্যালেঞ্জ এবং আনন্দের সুযোগ।
এই অনুষ্ঠানে তিনি ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং জানান, একটি সুন্দর ও আরামদায়ক পরিবেশ মানুষের জীবনকে আরও সুন্দর করে তোলে।