জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: ২৬৪ কর্মকর্তার পদোন্নতি ঘোষণা

দেশ এডিশন ডেস্ক:
প্রকাশ: ৫৩ minutes ago

প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী এই পদের বেতন গ্রেড ষষ্ঠ (৩৫,৫০০–৬৭,০১০ টাকা)।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র ই-মেইলে (iapp@mopa.gov.bd
) পাঠাতে বলা হয়েছে।

এছাড়া পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

error: Content is protected !!