পঞ্চগড়ের বোদা উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি, নৈতিকতার চর্চা এবং সুশৃঙ্খল সমাজ গঠনকে কেন্দ্র করে ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব এবং পঞ্চগড়-২ আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এই সভার আয়োজন করেন।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বোদা পাইলট স্কুল মাঠে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, ধর্মীয় শিক্ষক এবং মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকসহ শতাধিক ধর্মীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার চর্চা বাড়লে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ন্যায়ের সমাজ গড়ে ওঠে। এজন্য ইসলামী শিক্ষাকে যথাযথভাবে অনুসরণ ও প্রচারের ক্ষেত্রে আলেম-উলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা হকিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, যুবদলের আহ্বায়ক সোহেল রানা, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে উপজেলা পর্যায়ে নৈতিক মূল্যবোধ চর্চা জোরদার করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় বলেও সভায় জানানো হয়।