মনোনয়নপত্র জমা দিলেন রংপুর-২ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার

মাহবুবার রহমান | বদরগঞ্জ উপজেলা
প্রকাশ: ২ মাস আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ২০ রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য কাজী খয়রাত, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, বদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, রংপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সায়েদা হাসান, কালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাজকুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি সাইদুজ্জামান রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, এর আগে গত ২১ ডিসেম্বর সহকারী উপজেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বদরগঞ্জে অবস্থিত তাঁর নির্বাচনী কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং আসন্ন নির্বাচনে বিজয় কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

নির্বাচন প্রসঙ্গে আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের ওপর তিনি শতভাগ আশাবাদী এবং নির্বাচনে বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

error: Content is protected !!