মাওলানা রেজাউল করিমের হত্যা ঘিরে শেরপুরে জামায়াতের বিক্ষোভ

জান্নাতুল বাকী, (শেরপুর):
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মাওলানা রেজাউল করিমের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর–১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর–২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ডিপি, শেরপুর–৩ আসনের প্রার্থী হাফেজ মাওলানা নুরুজ্জামান বাদল, শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান এবং জেলা শিবিরের সভাপতি সময় মাসুম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, মাওলানা রেজাউল করিমের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়; এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এদিকে, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃত্বও ঘটনাটিকে সরাসরি “হত্যাকাণ্ড” হিসেবে উল্লেখ করে বিবৃতি দিয়েছে। কেন্দ্রীয় বিবৃতিতে তারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানায় এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে নির্ধারিত রুট প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।

error: Content is protected !!