মানিকগঞ্জ-১: GOP প্রার্থী মোঃ ইলিয়াস হোসাইন ট্রাক প্রতীকের মনোনয়ন সংগ্রহ

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

মানিকগঞ্জ: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদ (GOP)-র মনোনীত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ইলিয়াস হোসাইন। তিনি GOP-এর মানিকগঞ্জ জেলা সহ-সভাপতি এবং সৌদি প্রবাসী অধিকার পরিষদের সহ-সভাপতি।

মানিকগঞ্জ-১ আসনটি দৌলতপুর, শিবালয় ও ঘিওর উপজেলার সঙ্গে সংযুক্ত। মোট ভোটার সংখ্যা প্রায় ৪,৩৬,৯৯৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২,১৯,৪৯১, নারী ভোটার ২,১৭,৫০৪ এবং হিজড়া ভোটার ২ জন।

মনোনীত প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, “আমি যদি নির্বাচিত হই, সততা, নিষ্ঠা ও মানবতার প্রতীক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। আমি প্রমাণ করতে চাই যে সবাই ক্ষমতা লোভী নয়। এই আসনের মানুষের কল্যাণের জন্য কাজ করবো।”

তিনি ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান, ভাই ও বন্ধু। আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি সর্বদা আপনার পাশে থাকবো এবং জনগণের সেবায় নিয়োজিত থাকবো।”

মোহাম্মদ ইলিয়াস হোসাইন নির্বাচনী মাঠে মানিকগঞ্জ-১ আসনে GOP-এর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।

error: Content is protected !!