মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আরিফ হোসেন মান্দা (নওগাঁ) উপজেলা সংবাদদাতা:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার মঞ্জিলতলা বাজার সংলগ্ন মঞ্জিলতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী খন্দকার মো. আব্দুর রাকিব। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আগামী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের আহ্বান জানান এবং দলীয় প্রতীক সমর্থনের অনুরোধ করেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

error: Content is protected !!