নওগাঁর মান্দা উপজেলায় উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৪৯-নওগাঁ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ একরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান মকে, সিনিয়র সহ-সভাপতি, মান্দা থানা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন মিসেস আসমা রহমান, সহ-সভাপতি, মান্দা থানা মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা প্রয়াত নেত্রীর স্মৃতিচারণ করে তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। একইসঙ্গে দেশের কল্যাণে দলীয় কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে সকলে মিলিতভাবে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয়।