মির্জাপুরে ধানের শীষের পক্ষে গোড়াই ইউনিয়ন বিএনপির জনসভা

‎আনোয়ার হোসেন (আবিদ), মির্জাপুর, টাঙ্গাইল:
প্রকাশ: ২ দিন আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল স্কুল মাঠ প্রাঙ্গনে এ জনসভার আয়োজন করে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা।

সভায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে প্রচারণা চালানো হয়। আয়োজকরা জানান, জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান জুয়েল, গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলামিন শিকদার, মির্জাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের সিকদার জাহিদ, গোড়াই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আশিকুজ্জামান, ছাত্রদলের আহ্বায়ক সদস্য শ্রী দিলীপ শীল ও উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুস সবুরসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।

সভায় সভাপতিত্ব করেন গোড়াই ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল আলীম শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি সাদত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য শাকিল আহমেদ।

বক্তারা বলেন, ধানের শীষ জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভা শেষে নেতাকর্মীরা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।

error: Content is protected !!