আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সিলেটের মোগলগাঁওয়ে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড (লামা আকিলপুর) এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী কুতুব উদ্দিন। জেদ্দা হারামাইন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছুরাব আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন জাকির হোসেন।সভায় বক্তারা ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন ঘনিয়ে এলে নানা পক্ষ ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে। তারা ভোটারদের প্রলোভন বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং এটি কোনো ধরনের বিভাজন বা প্রতারণার মাধ্যম হতে পারে না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ জামাল নুরুল হুদা, সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
আলহাজ্ব শহীদ আহমদ (সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি),
আবুল কাসেম (সভাপতি, সিলেট সদর উপজেলা বিএনপি),
বশির উদ্দিন (সভাপতি, মোগলগাঁও ইউনিয়ন বিএনপি)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদ হোসেন, ফজলু মিয়া, মুক্তার আলী ও মিজানুর রহমান ময়না।সভায় প্রবাস থেকে আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। ছুরাব আলী, পাপলু মিয়া ও জাকির হোসেনকে মঞ্চে বিশেষভাবে স্বাগত ও সম্মান জানানো হয়।আরও বক্তব্য দেন যুবনেতা রাকিবুল হাসান, শাহীন আহমদ, ছেরাগ আলী, জঈন উদ্দিন, কামরান উদ্দিন অপু, রুহুল আমিন, আমিরুল ইসলাম বাবুল, লিটন মিয়া, আঙ্গুর আলম, আব্দুল মালিক, মখলিছ আলী ও আইনুল হক। সভাপতির বক্তব্যে ছুরাব আলী বলেন, মোগলগাঁও ইউনিয়নের মানুষ ধানের শীষের প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।