রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিষয়ে আইনি নোটিশ প্রেরণ

ডেস্ক রিপোর্ট | দেশ এডিশন:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বর্তমান রাষ্ট্রপতি মোহঃ সাহাবুদ্দিন-কে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি ‘জুলাই’কে অসম্মান করে দেওয়া এক বক্তব্যে তিনি সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি আচরণ করেছেন—এমন অভিযোগ তুলে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি প্রেরণ করেন। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের নিকট পাঠানো হয়েছে।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, জুলাইকে অবমাননাকর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন। ফলে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। নোটিশে আরও বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

error: Content is protected !!