ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগ এখনো নিশ্চিত করা হয়নি। একটি পক্ষ পরিকল্পিতভাবে তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “এসব অপচেষ্টা সত্ত্বেও সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রয়েছে। জনগণের সমর্থনই আমাদের মূল শক্তি।”
এদিকে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন তিনি।
