শরণখোলায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

শরণখোলা বাগেরহাট প্রতিনিধি | মোঃতাইজুল ইসলাম:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন সংলগ্ন সাউথখালী ইউনিয়ন-এর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়টি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করার দাবি জানান।

উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন, নির্বাচনের দিন থেকেই সাউথখালী ইউনিয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন সহিংস ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তিনি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে শরণখোলা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

error: Content is protected !!