শরণখোলায় স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

মোঃ তাইজুল ইসলাম শরণখোলা:
প্রকাশ: ১ ঘন্টা আগে

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দীপ্তি শিকদার নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

error: Content is protected !!