শেরপুরে গণভোটের রায় কার্যকরের দাবিতে গণসমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ৫২ minutes ago

গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

জান্নাতুল বাকী, জেলা প্রতিনিধি জানান—শেরপুর শহরের খোয়ার পার এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ এমপি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন এখন সময়ের দাবি।

সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, শেরপুর-৩ আসনের প্রার্থী আলহাজ্ব মো. মাসুদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত, এনসিপি শেরপুর জেলা আহ্বায়ক আব্দুল মান্নান এবং জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম আরিফ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি খোয়ার পার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

error: Content is protected !!