শেরপুরে পরিবেশ সুরক্ষায় অভিযান: অবৈধ ইটভাটায় কঠোর ব্যবস্থা

জান্নাতুল বাকী, শেরপুর
প্রকাশ: ২ মাস আগে

শেরপুর জেলা প্রশাসন অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা থেকে সদর ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিবেশ অধিদপ্তরও সহযোগিতা করেছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি অবৈধ ইটভাটার মালিককে মোট ৯,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, ভাটাগুলোতে থাকা লাখ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ভাটার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে কোনো বৈধ ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। এতে কৃষিজমি ধ্বংস, বায়ুদূষণ এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকারের স্পষ্ট নির্দেশনা অমান্য করায় জেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে।

শেরপুর জেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চলতি বছর ইতোমধ্যে শতাধিক ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

error: Content is protected !!