শেরপুরে স্বাধীনতা দিবসে জামায়াতের আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি | দেশ এডিশন:
প্রকাশ: ২ ঘন্টা আগে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরপুর পৌর টাউন হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর ও সদর শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম। তিনি তার বক্তব্যে স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান। তিনি নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও মূল্যবোধ তুলে ধরার ওপর গুরুত্ব দেন।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরুল আমীন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের উন্নয়ন ও কল্যাণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরেন।

error: Content is protected !!