শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী-র শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জানায়, তিনি কিডনি-জনিত জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন।

নুরুজ্জামান বাদল শেরপুর জেলার রাজনীতিতে সক্রিয় একজন সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন এবং আসন্ন নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে দলীয় প্রার্থী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তার জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

error: Content is protected !!