সংরক্ষিত নারী আসন: কোটা নয়, নেতৃত্ব গড়ার সুযোগ

মোঃ রাসেল মিয়া:
প্রকাশ: ১ ঘন্টা আগে

নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন-পরবর্তী সময়ে এই নির্বাচনকে কেবল সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, সংরক্ষিত নারী আসন কেবল সংখ্যাগত প্রতিনিধিত্বের জন্য নয়; বরং দক্ষ, অভিজ্ঞ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে। সংসদে কার্যকর ভূমিকা রাখতে হলে প্রার্থীদের মধ্যে জাতীয় সমস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা, নীতি নির্ধারণে সক্ষমতা এবং জনগণের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার মানসিকতা থাকা জরুরি।
বিশেষ করে তৃণমূল পর্যায়ের সঙ্গে সংযুক্ত এবং সামাজিক কাজে অভিজ্ঞ নারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থেকে যারা স্বচ্ছতা বজায় রাখতে পারবেন, তাদেরই উপযুক্ত প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণঅধিকার পরিষদ থেকেও নারী প্রতিনিধিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। দলটির পক্ষ থেকে সংরক্ষিত আসনে প্রার্থী মনোনয়নকে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হলেও, এটিকে একই সঙ্গে সুযোগ হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, পূর্বে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দলটির অংশগ্রহণ আরও বিস্তৃত হতে পারে। এ ক্ষেত্রে আন্দোলনে সক্রিয় এবং পরীক্ষিত নারী নেতৃত্বদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মতামত জোরালো হচ্ছে।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রোকেয়া জাবেদ মায়া-এর নাম উল্লেখযোগ্য। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং মাঠপর্যায়ের সক্রিয়তা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংশ্লিষ্টদের মতে, সংরক্ষিত নারী আসন কখনোই কেবল আনুষ্ঠানিকতা পূরণের জায়গা হওয়া উচিত নয়। বরং এটি এমন একটি সুযোগ, যেখানে যোগ্য, সৎ ও জনগণের প্রতি দায়বদ্ধ নেতৃত্বকে সামনে আনা সম্ভব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজপথে পরীক্ষিত এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃবৃন্দ সংসদে গেলে তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং নীতিনির্ধারণে বাস্তবমুখী প্রতিফলন ঘটাবে।

সংরক্ষিত নারী আসন নিয়ে বর্তমান আলোচনা স্পষ্ট করছে—এটি কেবল কোটা নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সঠিক প্রার্থী নির্বাচনই পারে এই ব্যবস্থাকে অর্থবহ করে

error: Content is protected !!