সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, ঘটনায় ছোট ভাই আহত

প্রকাশ: ৩৫ minutes ago

পটুয়াখালীর বাউফল উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাইয়ের মাথায় রক্তাক্ত জখম হয়।

শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত আবু যাফর মীর অভিযোগ করে বলেন, তার বড় ভাই আব্দুল হক মীর দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি করে আসছিলেন। ঘটনার দিন একই বিষয় নিয়ে বাড়িতে এসে পুনরায় ঝামেলা শুরু করেন তিনি। একপর্যায়ে তাকে দেখে গালিগালাজ শুরু করলে যাফর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হক মীর ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান।

তিনি আরও জানান, প্রাণ বাঁচাতে ঘরে আশ্রয় নিলেও সেখানেও তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে আহত করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল হক মীর।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশজুড়ে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন – Desh Edition
https://deshedition.com

error: Content is protected !!