সর্বসম্মতিতে গঠিত হলো হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ কমিটি

স্টাফ রিপোর্টার | দেশ এডিশন:
প্রকাশ: ২ minutes ago

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর-এর জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরীকে সভাপতি এবং স্টার নিউজ-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রউফ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রবিবার (গতকাল) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি, দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর
সহ-সাধারণ সম্পাদক: দৈনিক প্রভাকর-এর নির্বাহী সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ
কোষাধ্যক্ষ: ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী
দপ্তর ও প্রকাশনা সম্পাদক: বাংলানিউজ-এর জেলা প্রতিনিধি বদরুল আলম
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: গ্লোবাল টিভি-এর জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম

কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যরা হলেন—
হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার-এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ও দৈনিক প্রতিদিনের বাণী-এর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি ও ইউএনবি ও দৈনিক আমাদের সময়-এর জেলা প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক প্রথম আলো-এর নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন, সাবেক সভাপতি ও চ্যানেল ২৪ ও দৈনিক সমকাল-এর জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, দৈনিক করতোয়া-এর জেলা প্রতিনিধি টিপু চৌধুরী, দৈনিক খবর-এর জেলা প্রতিনিধি নূরুজ্জামান ভূইয়া মামুন, দৈনিক যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি নূরুল হক কবির এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা টিভি-এর জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী।

error: Content is protected !!