ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সাবেক প্রতিষ্ঠাতা সহ-সমন্বয়ক সুমন আহম্মেদকে আহ্বায়ক এবং যুব অধিকার পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক মো. ফারুক খান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব এস.এ সাকিব, যুগ্ম সদস্য সচিব মনিরুল ইসলাম পলিম এবং সদস্য হিসেবে রয়েছেন মো. কামরুল ইসলাম, মো. আবু রায়হান, মো. জিহাদ ফকির, মো. ফাহিম বিল্লাহ ও মো. আলমগীর হোসেন।
৩১ মার্চ গণঅধিকার পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত আহ্বায়ক সুমন আহম্মেদ বলেন, গণঅধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল, যা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তিনি জানান, ২০১৯ সাল থেকে তিনি এই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যুক্ত হন।
তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল হক নুর দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছেন এবং বিভিন্ন সময় নানা নির্যাতন ও মামলার সম্মুখীন হয়েছেন। বর্তমানে তিনি সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুমন আহম্মেদ বলেন, গণঅধিকার পরিষদ সবসময় আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করে যাচ্ছে। তিনি হালুয়াঘাটের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।