সোনার বড় দর বৃদ্ধি, আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৪ মাস আগে

দেশের বাজারে সোনার দাম এক লাফে বাড়ল ৮ হাজার ৯০০ টাকা। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে দুই লাখ ২ হাজার ৭০৯ টাকায়।

আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের সমস্ত জেলায় সোনার নতুন এ দর কার্যকর হবে।

আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম বৃদ্ধির তথ্য জানায়। বাজার বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক স্বর্ণমূল্যের ওঠাপড়ার প্রভাব ও স্থানীয় চাহিদা বৃদ্ধির কারণে এই দাম বৃদ্ধি হয়েছে।

সোনা ব্যবসায়ীরা সতর্ক করে বলছেন, ক্রেতাদের এখন থেকে নতুন দামে লেনদেন করতে হবে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!