স্ত্রীর পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাই নিহত শেরপুরে

মোহাম্মদ জাকির ইসলাম, শেরপুর
প্রকাশ: ৪ মাস আগে

শেরপুরে স্ত্রীর সঙ্গে বড় ভাইয়ের পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী গ্রামে।

নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। তিনি মৃত হায়দার আলীর ছেলে। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম ফারুক মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক মিয়ার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে তার বড় ভাই একাব্বর মিয়ার পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে ফারুক ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে বড় ভাই একাব্বর বিষয়টি মীমাংসা করতে এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ফারুক দা দিয়ে একাব্বরকে এলোপাতাড়ি কোপায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা একাব্বরকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
তবে পথে তার মৃত্যু হয়।

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা বলেন,
“নিহত একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়।”

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক দ্বন্দ্বজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

error: Content is protected !!