হবিগঞ্জে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ আব্দুল কাদির, হবিগঞ্জ:
প্রকাশ: ২ ঘন্টা আগে

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে হবিগঞ্জ জেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়খুল ইসলাম ও পৃথিন্দ চাকমা।

অভিযান চলাকালে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ সময় ভোক্তা স্বার্থ সুরক্ষা এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজান মাসজুড়ে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।

জেলা প্রশাসন সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছে এবং কোনো অনিয়ম পরিলক্ষিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে।

error: Content is protected !!