হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন

মোঃ আব্দুল কাদির, হবিগঞ্জ
প্রকাশ: ৩ ঘন্টা আগে

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মানবিক ও জনবান্ধব উদ্যোগের সূচনা হয়েছে। সেবাপ্রার্থী মায়েদের সুবিধার্থে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা হয়েছে “মা ও শিশু কর্নার”।

বুধবার (তারিখ উল্লেখযোগ্য) হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আনুষ্ঠানিকভাবে এ কর্নারের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, সেবা প্রত্যাশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নতুন চালু হওয়া এই “মা ও শিশু কর্নার”-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত মায়েদের জন্য রাখা হয়েছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। এর ফলে সেবাপ্রার্থী মায়েরা এখন নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুদেরও রাখা যাবে নিরাপদ ও আনন্দময় পরিবেশে।

উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে আগত মা ও শিশুদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত হবে এবং সরকারি সেবার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।

সচেতন মহলের মতে, মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

error: Content is protected !!