ইরান আন্তর্জাতিক তেল ট্যাংকার ও কার্গো জাহাজের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ডলারের বিকল্প হিসেবে চীনের মুদ্রা ইউয়ানে লেনদেনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে যেসব জাহাজ চীনের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা চালুর প্রস্তাব নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক বাণিজ্যে ডলারের প্রভাব কমানো এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের কৌশল হিসেবেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের যেকোনো নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।