হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নৌ অঞ্চলের কমান্ডার: মোঃ মঈনুল হাসান।

মো. দিদার উদ্দিন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় হাতিয়া পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

বৃহস্পতিবার সকালে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত বাংলাদেশ নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে দুপুরে তিনি নৌবাহিনীর জাহাজযোগে হাতিয়া ত্যাগ করেন।

নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপদ ও স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও দূরবর্তী অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সম্ভাব্য ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী দীর্ঘদিন ধরে উপকূলীয় দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসনকে সহায়তা দিয়ে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সক্রিয় ভূমিকা পালন করছে। নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনে জনবল ও টহল তৎপরতাও জোরদার করা হয়েছে।

error: Content is protected !!