হাসিনার রায় কাল: নজর থাকবে সারা বিশ্বের ওপর

দেশ এডিশন নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

জুলাই আন্দোলনে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় প্রদান করবেন।

রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়া, বিদেশি একটি বার্তাসংস্থা সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ‘আমরা আদালতের কাছে তিন আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন।’

রায়ের দিন দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে নজর থাকবে এই মামলার ওপর।

error: Content is protected !!