বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা? চট্টগ্রামের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের মনোনয়ন প্রক্রিয়ায় প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ আসনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে। সংগঠনের শক্তি, ত্যাগ, জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা বিবেচনায় এ তালিকা প্রস্তুত করা হয়েছে।
চট্টগ্রাম জেলার বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম নিচে দেওয়া হলো—
চট্টগ্রাম-১ (মীরসরাই): উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, উপজেলা আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাবেক এমপি মোস্তফা কামাল পাশা।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী, উত্তর জেলা সাবেক যুগ্ম সম্পাদক কাজী সালাউদ্দিন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা।
চট্টগ্রাম-৬ (রাউজান): কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদস্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, উত্তর জেলা সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া): সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।
চট্টগ্রাম-১২ (পটিয়া): দক্ষিণ জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাবেক এমপি সরওয়ার জামাল নিজাম।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক): নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পারিবারিক পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম, বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া): দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।
বিএনপি নেতারা জানিয়েছেন, মাঠপর্যায়ের চূড়ান্ত যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলটি এ পর্যন্ত সারাদেশে প্রায় ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
সূত্র: observerbd.com
সংবাদ সংকলন: দেশ এডিশন নিউজ ডেস্ক