চলতি বছরের জুলাই মাসে ‘দম’ সিনেমায় যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে শুরু থেকেই নায়িকা কে হবেন তা নিয়ে ছিল রহস্য। অবশেষে সেই ধোঁয়াশার অবসান ঘটলো—গত বুধবার সিনেমার মহরত অনুষ্ঠানে সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়া হলো অভিনেত্রী পূজা চেরিকে।
অভিনেত্রী পূজা চেরি অনুষ্ঠানে পালকিতে করে হাজির হন। তিনি জানান, এটি প্রথমবারের মতো তিনি আফরান নিশোর সঙ্গে কাজ করছেন।
পূজা চেরি বলেন,
“দম সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে এটি আমার অভিনয় জীবনের পুনর্জন্ম। আমি খুব এক্সাইটেড। এত ভালো চিত্রনাট্য ও চরিত্র আমার জন্য বড় চ্যালেঞ্জ। অনেকে বলতে পারেন, এতগুলো সিনেমা করার পর কেন আমি এটি বলছি। ‘দম’ দেখার পর হয়তো দর্শকরা সেটা বুঝবেন। এই কাজের পর আমি নিজেকে আরও প্রুভ করতে পারব।”
সিনেমার নির্মাতারা জানিয়েছেন, ‘দম’ সিনেমা দর্শককে নতুন ধরনের বিনোদন ও চমক দিতে তৈরি হচ্ছে। শুটিং শীঘ্রই শুরু হবে এবং সিনেমাটিতে আফরান নিশো ও পূজা চেরির জুটি দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সংকলন: দেশ এডিশন বিনোদন বিভাগ